স্থানীয় সরকার শাখা কর্তৃক সম্পাদিত নাগরিক সেবা সমূহ
ক্রঃ নং
সেবার নাম
সেবা প্রাপ্তির প্রক্রিয়া
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়
০১
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কিত।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অঃ জেঃ প্রঃ/ইউ এন ও এর মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ৭ (সাত) দিনের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
০২
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যদের ছুটি ও বিদেশ ভ্রমণ সম্পর্কিত।
বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যদের ছুটি ও বিদেশ ভ্রমণ আবেদন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার মহোদয় বরাবরে প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিকট হতে চেয়ারম্যান/
সদস্যের ছুটি আবেদন পাওয়ার পর তা সঠিক থাকলে ৭(সাত) দিনের মধ্যে বিভাগীয় কমিশনার অফিসে প্রেরণ করা হয়।
০৩
ইউনিয়ন পরিষদ সচিবদের বেতনভাতা প্রদান।
ইউনিয়ন পরিষদ সচিবদের বেতন ভাতাদি চেকের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে।
প্রতিমাসে ক্রসড চেকের মাধ্যমে বেতন প্রদান করা হয়।
০৪
ইউনিয়ন পরিষদ সচিবদের নিয়োগ/বদলী
ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ কমিটি কর্তৃক নিয়োগ পরীক্ষার মাধ্যমে যথাযথ প্রক্রিয়ার সচিব নিয়োগ করা হয়ে থাকে। প্রশাসনিক কারণে সময়ে সময়ে ইউ.পি সচিবদের বদলী করা হয়।
ইউনিয়ন পরিষদ সচিব এর পদশূণ্য সাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশেন মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে ইউ.পি. সচিব নিয়োগ করা হয়।
০৫
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রস্তাব প্রাপ্তির পর প্রয়োজনীয় কাগজপত্রাদি যদি সঠিক থাকে তাহলে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট পরিপত্রের আলোকে প্রস্তাবিত জমি জেলা প্রশাসক অথবা অতিঃ জেঃ প্রশাসক এর মাধ্যমে সরেজমিনে তদন্ত করানো হয়। তদন্তে প্রতিবেদন সন্তাষজনক বিবেচিত হলে প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ কপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা সম্পর্কে তদন্ত প্রতিবেদন হওয়ার পর ৭(সাত) দিনের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
০৬
নৃ-তাত্তিক জনগোষ্ঠীর উন্নয়ন(পার্বত্য জেলা ব্যতীত)
নৃ-তাত্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রাপ্ত বরাদ্দ প্রাপ্তির পর বরাদ্দকৃত অর্থের চেক যথাসময়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়।
নৃ-তাত্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নযনের লক্ষ্যে বরাদ্দ প্রাপ্তির পর ১(এক) মাসের মধ্যে বরাদ্দকৃত অর্থের চেক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়।
০৭
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
প্রতি মাসে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক, চট্টগ্রাম এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত সভায় চট্টগ্রাম জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন এবং উপজেলা পর্যায়ের ইউ.এন.ও. এবং পৌরসভা চেয়ারম্যানগণ উপস্থিত থাকেন।
প্রতিমাসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নিয়মিত অনুষ্ঠিত হয়।
০৮
পৌরসভা গঠন
উপজেলা নির্বাহী অফিসারদের নিকট হতে
প্রস্তাব প্রাপ্তির পর স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার-এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর যাচাই বাছাই পূর্বক ১০(দশ) দিনের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
০৯
হাট-বাজার, ফেরী ঘাট ও নদীঘাট ইজারার বিরুদ্ধে অভিযোগ এবং টোল রেট নির্ধারণ
হাট-বাজার, ফেরী ঘাট ও নদী ঘাট ইজারার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
হাট-বাজার ও ফেরীঘাট ইজারার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক ১৫(পনের) দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
১০
সার্বজনীন জন্ম নিবন্ধন কর্মসূচী
সার্বজনীন জন্ম নিবন্ধন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ইউনিসেফ হতে প্রাপ্ত জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন মালামাল উপজেলা ও পৌরসভা সমূহে প্রেরণ করা হয়েছে । ইতোমধ্যে সবকটি উপজেলা ও পৌরসভায় জন্ম নিবন্ধন বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। জন্ম নিবন্ধন কর্মসূচীর সফল বাস্তবায়নের নিমিত্তে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
২০০৮ সালের মধ্যে সার্বজনীন জন্ম নিবন্ধন কর্মসূচী সফল বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
0
- ইউনিয়ন পরিষদের সচিবগণের নিয়োগ, বদলী, পদোন্নতি, টাইমস্কেল, আনুতোষিক, এলপিআরসহ যাবতীয় কার্যক্রম। - দফাদার/মহল্লাদারদের বেতন ভাতাদি নিয়োগ পোশাক সরবরাহ সংক্রান্ত কার্যক্রম। - ইউপি ভবন নির্মাণ কার্যক্রম। - ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অপসারন সম্পর্কিত কাজ। - নির্বাচন সংক্রান্ত মামলাদির কাজ - স্থানীয় হাট-বাজার ব্যবস্থাপনা তদারক সম্পর্কিত কাজ। - উপজেলা চেয়ারম্যান নির্বাচন ও উপনির্বাচন সংক্রান্ত কাজ। - ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন ও উপনির্বাচন সংক্রান্ত কাজ। - বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় সম্পর্কিত কাজ। - এনজিওর কাজ মনিটরিং। - মাননীয় রাষ্টপতি, মন্ত্রী ও সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের অনুদান সংক্রান্ত কার্যক্রম। - জেলা উন্নয়ন সমম্বয় কমিটির সভা সংক্রান্ত কার্যক্রম। - এনজিও বিষয়ক সভা পরিচালনা কার্যক্রম। - যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সংক্রান্ত কার্যক্রম। - ইউপি বাজেট পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষারণ সংক্রান্ত কার্যক্রম। - পৌর চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, ইউপি চেয়ারম্যান/ইউপি সচিবের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তিকরণ। - জন্ম নিবন্ধন কার্যক্রমের সমন্বয় সংক্রান্ত কার্যক্রম। - শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
স্থানীয় সরকার শাখাজেলা প্রশাসকের কার্যালয়চট্টগ্রাম
জেলা প্রশাসক এর বরাবরে দৈনিক বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/বিভাগ এবং সর্বসাধারণের কাছ হতে বিপুল সংখ্যক পত্র/আবেদন পাওয়া যায়। প্রাপ্ত চিঠিপত্র নিয়মিত ডাকফাইলে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে উপস্থাপন করা হলে তিনি চিঠিপত্রে স্বাক্ষর করেন এবং প্রয়োজনে সংক্ষিপ্ত নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষরের পর পত্রগুলো সম্ভব হলে একই দিন বা পরবর্তী দিনের মধ্যে বিভিন্ন শাখাওয়ারী বন্টন করা হয়।
2.
মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রম
মুক্তিযোদ্ধাদের যেকোন অভাব-অফিযোগ সম্পর্কিত বিষয় ও সনদপত্র বিতরণ, মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-কাফন/ সৎকার সংক্রান্ত মঞ্জুরীকৃত অর্থ বিতরণ, বাদপড়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তি ও ভুল সংশোধন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়।
মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-কাফন/ সৎকার সম্পর্কিত সংবাদ পাওয়ার সাথে সাথে কার্যক্রম গ্রহণ করা হয়।
আবেদন প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য গঠিত তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের নিকট প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ইটভাটা সংক্রান্ত জেলা উপদেষ্টা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসরণে লাইসেন্স ইস্যু করা হয।
4.
হোটেল/রেস্তোরার লাইসেন্স প্রদান সম্পর্কিত
লাইসেন্স পাওয়ার জন্য আবেদন ফরম জো প্রশাসক অফিস হতে সংগ্রহ করে ক্যাটাগরী অনুযায়ী নিবন্ধন ফিস, লাইসেন্স ফিস বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে চালান, ট্রেড লাইসেন্স ইত্যাদি সংযুক্ত করে আবেদন করতে হয়। অতঃপর আবেদনটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের শারীরিক যোগ্যতা সম্পর্কিত সিভিল সার্জনের সনদ প্রাপ্তির পর ৭ কার্য দিবসের মধ্যে লাইসেন্স প্রদান করা হয়।
আবেদন প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে তা সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়।
প্রতি বছর ৩১ ডিসেম্বর এর মধ্যে লাইসেন্স ফি বাবদ=৪০০/- টাকা সংশ্লিষ্ট খাতে চালানের মাধ্যমে জমা দিয়ে পরবর্তী বছরের জন্য লাইসেন্স নবায়নের আবেদন করতে হয়। নবায়নের আবেদনের সাথে পূর্ববর্তী বছরের সম্পুরক কর ও মূল্য সংযোজন কর পরিশেধ করা হয়েছে মর্মে কাষ্টমস কর্তৃপক্ষের প্রমাণপত্র দাখিল করতে হয়।
অনুকূল তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ৭ কার্য দিবসের মধ্যে লাইসেন্স প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়।
সার্বিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হয়।
6.
জেলা কালেক্টরেটের অর্গানোগ্রামভূক্ত শাখা সমূহের কার্যপরিধি বহির্ভূত কার্য সম্পাদন
জেলা প্রশাসনে এমন কিছু টিঠিপত্র/আবেদন পাওয়া যায় যা কালেক্টরেটের অগ্রানোগ্রামভূক্ত শাখাসমূহ কর্তৃক সম্পাদন করা হয় না। যেমন-স্বাস্থ্য, বন, পরিবেশ, ডাক, তার, মৎস্য ও পশুসম্পদ বিভাগ ইত্যাদির কার্যক্রম।
কালেক্টরেটের কোন শাখায় যে কার্য সম্পাদন করা হয় না এ জাতীয় কাজ ৩ কার্য দিবসের মধ্যে এ শাখার মাধ্যমে সম্পাদন করা হয়।
0
- বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা। - রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম। - স্ট্যাম্পের হিসাব সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম। - মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম। - প্রেস ও প্রকাশনা সংক্রান্ত কার্যক্রম। - শিল্পকলা সংক্রান্ত কার্যক্রম। - কৃষি পুনর্বাসন, মৎস্য সংরক্ষণ সাধারণ অডিট (উপজেলা) সংক্রান্ত সেবা। - শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
সংশিষ্ট এনজিও সমুহের নিকট থেকে আবেদন প্রাপ্তির পর অত্র কার্যালয়ের একজন সহকারী কমিশনার দিয়ে তদন্ত করানো হয়। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের স্বাক্ষরে প্রত্যয়ন পত্র ইস্যু করা হয়।
আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রত্যয়ন পত্র ইস্যু করা হয়।
২
এনজিও সমন্বয় সভা
সংশিষ্ট এনজিওদেরকে যথা সময়ে নোটিশ ইস্যু করে প্রতিমাসে সভা আহবান করা হয়।
৩
জনসাধারনের অভিযোগ নিস্পক্তিকরন
জনসাধারনের নিকট থেকে প্রাপ্ত অভিযোগ সমুহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশিষ্ট ইউএনও, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করা হয়।
আবেদন প্রাপ্তি ৩ দিনের মধ্যে নথিতে অনুমোদন করে সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।
৪
তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন
0
0
তথ্য ও অভিযোগ শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
সপ্তাহের তিন দিন (রবি, সোম, বুধ) স্ট্যাম্প ভেন্ডার/বিভিন্ন অর্থলগ্নী প্রতিষ্টান নির্ধারিত সরকারী কোডে ব্যাংক চালানমূলে টাকা জমা দেন। পরের দিন ব্যাংক কর্তৃক স্ক্রল প্রদানের পর জমাকৃত টাকার বিপরীতে চাহিত স্ট্যাম্প সরবরাহ করা হয়।
ব্যাংক কর্তৃক স্ক্রল প্রাপ্তির কার্যদিবসে চাহিত ষ্ট্যাম্প সরবরাহ করা হয়
২
পরীক্ষার বিববরণঃ
১। প্রাথমিক বৃত্তি পরীক্ষা।
২। প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা।
৩। জুনিয়র বৃত্তি পরীক্ষা।
৪। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,
চট্রগ্রাম এর অধীনে যাবতীয় পরীক্ষা।
৫। জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা এর অধীনে
অনুষ্টিত যাবতীয় পরীক্ষা।
৬। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, চট্রগ্রাম
এর অধীনে যাবতীয় পরীক্ষা।
৭। কারিগরী শিক্ষাবোর্ড ঢাকা এর অধীনে
অনুষ্টিত যাবতীয় পরীক্ষা।
৮। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা
এর অধীনে অনুষ্টিত যাবতীয় পরীক্ষা।
৯। পি.এস.সি ঢাকা এর অধীনে অনুষ্টিত
যাবতীয় পরীক্ষা।
১০। সরকারী বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ
নিয়োগের লিখিত পরীক্ষা ও সমূহের
কাগজ পত্র সংরক্ষণ।
১১। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ/
হোমিও পেথিক পরীক্ষা।
পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব/তাঁর
প্রতিনিধি পরীক্ষার নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্র ট্রেজারী অফিসারের উপসিহতিতে গ্রহণ করে থাকেন।
পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
0
- বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ করা হয়। - পাসপোর্ট বহি বিতরণ করা হয়। - স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স নবায়ন ও নতুন ভেন্ডারশীপ লাইসেন্স প্রদান করা হয়। - ট্রেজারীতে রক্ষিত স্ট্যাম্প যাচাই করা সম্পর্কিত কাজ । - ট্রেজারীতে সরকারি সম্পদ নিরাপদে রাখা সম্পর্কিত কাজ। - স্ট্যাম্প ও অন্যান্য সম্পদ বার্ষিক চেক করা সম্পর্কিত কাজ। - শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
এ কর্মসূচীর আওতায় বাঁধ ও রাস্তা মেরামত; নালা নির্মাণ/সংস্কার; শিক্ষা/ ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান সমূহের মেরামত ও উন্নয়ন; জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নতিকল্পে জনহিতকর কার্য সম্পাদন; বাঁশ/কাঠের সাঁকো নির্মাণ; ছোট ছোট আর সিসি পাইপ/কালর্ভাট নির্মাণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জনসংখ্যা ও দুঃস্থতার ভিত্তিতে/নির্বাচনী এলাকা ভিত্তিক খাদ্যশস্য/নগদ অর্থ জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে থাকেন। সিটি কর্পোরেশন এলাকার বরাদ্দ (বিশেষ) দ্বারা জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক কর্তৃক উপ-বরাদ্দকৃত সম্পদ দ্বারা উপজেলা পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক বাস্তবায়ন করে থাকেন।
অর্থ বছর ভিত্তিক।
০২
গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীঃ
একর্মসূচীর আওতায় পুকুর/খাল খনন/ পুনঃখনন; রাস্তা নির্মাণ/পুনঃ নির্মাণ; জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা ও সেচ নালা খনন/পুনঃখনন, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরাট, মাটির কিল্লা নির্মাণ/পুনঃনির্মাণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করা হয়।
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জনসংখ্যা ও দুঃস্থতার ভিত্তিতে/নির্বাচনী এলাকা ভিত্তিক খাদ্যশস্য/নগদ অর্থ জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে থাকেন। জেলা প্রশাসক কর্তৃক জেলা কর্ণধার কমিটির সভায় অনুমোদিত প্রকল্পের বিপরীতে উপ-বরাদ্দকৃত সম্পদ দ্বারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক প্রকল্প বাস্তবায়ন করে থাকেন।
অর্থ বছর ভিত্তিক।
০৩
‘‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীঃ
এ কর্মসূচীর আওতায় গ্রাম এলাকায় কর্মহীন মৌসুমে বেকার অতি দরিদ্র লোকদের সাময়িক কর্মসংস্থানের লক্ষ্যে দৈনিক ১৭৫/= টাকা পারিশ্রমিক প্রদানের মাধ্যমে রাস্তা/বাঁধ/সেচ নালা নির্মাণ/পুনঃনির্মাণ, খাল খনন/পুনঃখনন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাট/উন্নয়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। সরকার কর্তৃক গঠিত ইউনিয়ন কমিটির মাধ্যমে প্রকল্প এবং উপকারভোগী বাছাই করা হয়।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ একজন যুগ্ম-সচিব কে কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করে থাকেন। কর্মসূচী পরিচালকের কার্যালয় হতে দারিদ্রের মানচিত্র অনুযায়ী উপজেলাওয়ারী বরাদ্দকৃত অর্থ দ্বারা এ কর্মসূচী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ বাস্তবায়ন করে থাকেন।
অর্থ বছর ভিত্তিক
(১ম পর্যায়ে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর এবং ২য় পর্যায়ে ১ মার্চ হতে ৩০ এপ্রিল)।
০৪
ভি. জি.এফ. কর্মসূচীঃ
এ কর্মসুচী আওতায় বিভিন্ন আপদকালীন সময়ে দুঃস্থ জনসাধারণের খাদ্যাভাব দুরীকরণের লক্ষ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাসিক পরিবার প্রতি ১০/১৫ কেজি হারে চাউল প্রদান করা হয় ।
সরকার জেলা প্রশাসকের অনুকূলে উপজেলা ও পৌরসভার জন্য নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ করে থাকেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের অনুকুলে উক্ত খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রদান করতঃ সুষ্ঠু বিতরণ নিশ্চিত করেন।
(ক্রমশঃ পৃষ্ঠা-০২/অপর পৃষ্ঠায় সদয় দ্রষ্টব্য)
০২-
০৫
আটকেপড়া অবাংগালী সংক্রান্তঃ
পাকিস্তান গমনেচ্ছু আটকেপড়া দু:স্থ অবাংগালীগণ বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। অবাংগালীদের বিদ্যুৎ বিল সরকার তথা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর পরিশোধ করে থাকেন।
০৬
ত্রাণের জমি জমা সংক্রান্ত
ত্রাণেরঅধিহগ্রহনকৃত ও ত্রাণ বিভাগে হস্তান্তরিত জমিতে ভারত/বার্মা থেকে আগত মোজাহেরদেরকে পুনর্বাসন করা হয়। মহান স্বধীনতা যুদ্ধ পরবের্তী পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কলোনীতে কিছু কিছু বাঙ্গালী পরিবার অবৈধভাবে প্রবেশ করে। এসব জমি জমা ত্রাণ ও পুনর্বাসন বিভাগে দেখা শুনা করেন।
০৭
সাধারণ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমঃ
জি আর চাল, জি আর ক্যাশ, গৃহ নির্মাণ সাহায্য, শাড়ী, লুংগি, কম্বল ইত্যাদি বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসনের জন্য ঢেউটিন সাহায্য প্রদান করা হয়।
অগ্নিকান্ড, বন্যা নদী ভাংগন, জলোচ্ছ্বাস, ভুমিধ্বসসহ যে কোন দৈবদূর্বিপাকে ক্ষতিগ্রস্থ এবং দুর্দশাগ্রস্ত জনসাধারণকে তাৎক্ষণিক/ আপদকালীন সাহায্য প্রদান করা হয়।
পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষনিক পদক্ষেপ প্রহণ করা হয়।
০৮
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।
এ কার্যক্রমের আওতায় সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে যে কোন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগে ক্ষয়-ক্ষতির সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন উদ্ধার, আশ্রয়, ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীতে।
০৯
আশ্রয়কেন্দ্র
বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।
পরিস্থিতি অনুযায়ী প্রশাসন তাৎক্ষনিক পদক্ষেপ প্রহণ করে থাকেন
১০
দুর্যোগ ঝুকিহ্রাস কর্মসুচী
২০০৬-০৭ অর্থ বছরে প্রদানকৃত টাকা বর্তমানে আদায় করা হচ্ছে।
--
0
- যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তথ্য সংগ্রহ। - প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ। - প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত দুঃস্থ ক্ষতিগ্রস্থদের সরকারী খয়রাতি সাহায্যের ব্যবস্থাকরণ। - ঝুঁকি হ্রাস কর্মসূচীর উপজেলার কাজের সমন্বয়করণ। - ভিজিডি, ভিজিএফ প্রকল্প প্রণয়ন, বরাদ্দপত্র জারী ও তদারকিকরণ। - গ্রামীণ রাস্তায় ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মাণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নকরণ। - কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচী বাস্তবায়ন সম্পর্কিত কাজ। - প্রাকৃতিক দুর্যোগ পূর্ব প্রস্ত্ততি গ্রহণ সম্পর্কিত কাজ। - ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচী সম্পর্কিত কাজ। - শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
নিম্ন বর্ণিত অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর ডিলিং লাইসেন্স ইস্যু ও নবায়নঃ
১। জুয়েলারী
২। স্বর্ণকার (কারিগর)
৩। লৌহ ও ইস্পাত জাত দ্রব্য
৪। সিমেন্ট
৫। সুতা (পাইকারী)
৬। সুতা (খুচরা)
৭। কাপড় (পাইকারী)
৮। কাপড় (খুচরা)
৯। বেবী ফুড
১০। সিগারেট।
ডিলিং লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফরমে (অত্র শাখায় পাওয়া যায়) বর্ণিত কাগজ পত্র সহকারে জেলা প্রশাসকের বরাবরে আবেদন করতে হবে। (ক) ট্রেড লাইসেন্স (খ) নাগরিকত্ব সনদ-পত্র (গ) আর্থিক স্বচ্ছলতা সনদপত্র (ঘ) দোকান গৃহের মালিকানা সংক্রান্ত দলিল/খতিয়ান/ভাড়াটে চুক্তিনামা (ঙ) লাইসেন্স ফি জমার চালান।
প্রতি বছর মে মাসের ৩১ তারিখের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত হারে নবায়ন ফি জমা প্রদান করে পরবর্তী অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে।
আবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত কর্মকর্তার বরাবরে প্রেরণ পূর্বক তদন্তক্রমে প্রতিবেদন সংগ্রহ পূর্বক পরবর্তীতে প্রতিবেদন প্রাপ্তির ০৭(সাত) কার্য দিবসের মধ্যে অত্র শাখায় নিষ্পত্তি করা হয়।
আবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট নথিতে প্রক্রিয়াকরণের মধ্যেমে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনক্রমে প্রস্তাবিত জমির মালিকানা ও পরিবেশগত বিষয় সম্পর্কে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিডিএ, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ ও পুলিশী প্রতিবেদনের জন্য প্রেরণ করা হয়। অতঃপর প্রতিবেদন প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
০৩
এসিড লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্তঃ
(ক) বিক্রয় লাইসেন্স
(খ) ব্যবহার লাইসেন্স
(গ) পরিবহন লাইসেন্স।
লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফরমে (অত্র শাখায় পাওয়া যায়) নিম্ন বর্ণিত কাগজপত্র সহকারে জেলা প্রশাসকের বরাবরে আবেদন করতে হবেঃ
প্রতি বছর মে মাসের ৩১ তারিখের মধ্যে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে নির্ধারিত লাইসেন্স এর ৫% হারে নবায়ন ফি জেলা প্রশাসক মহোদয় বরাবরে জমা প্রদান করে পরবর্তী অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে।
আবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নিযুক্তীয় কর্মকর্তার বরাবরে প্রেরণ পূর্বক তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। পরবর্তীতে প্রতিবেদন প্রাপ্তির ০৭(সাত) কার্য দিবসের মধ্যে অত্র শাখায় নিষ্পত্তি করা হয় এবং শাখায় প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে লাইসেন্স নবায়ন করা হয়।
০৪
কৃষি সংক্রান্ত
সার ডিলার নিয়োগের প্রস্তাব প্রেরণ, বরাদ্দ পত্র সহ যাবতীয় কৃষি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।
সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে করা হয়ে থাকে।
০৫
পুরাতন কাপড় আমদানীকারক নির্বাচন।
প্রতি বৎসর মন্ত্রণালয়ের নির্দেশে পুরাতন কাপড় আমদানীকারক নির্বাচনের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।
সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে করা হয়ে থাকে।
০৬
বিভিন্ন সভা সংক্রান্ত
নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত জরুরী ভিত্তিতে বিভিন্ন সময়ে সরকারী নির্দেশনা মোতাবেক সভার আয়োজন করা হয়।
সরকারী নির্দেশনা মোতাবেক সভা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
* তাছাড়া সরকারী নির্দেশনা মোতাবেক যাবতীয় কাজ সম্পন্ন করা হয়ে থাকে।
0
- আইন ও বিধি মোতাবেক লৌহ ও ইস্পাতজাতীয় দ্রব্য, সিমেন্ট, সুতা ব্যবসা (পাইকারী/খুচরা), কাপড়ের ব্যবসা (পাইকারী/খুচরা), তাঁত, জুয়েলারী, দুগ্ধজাত খাদ্য ও সিগারেট ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম। - ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন মোতাবেক ইট ভাটার লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম। - সার ডিলার নিয়োগ এবং সার নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্রান্ত কার্যক্রম। - লাইসেন্স সংক্রান্ত প্রাপ্ত আবেদন তদমত্ম শেষে ফলাফল মোতাবেক নিষ্পত্তি হয়। - জেলা খাদ্য গুদাম পরিদর্শন ও নিরীক্ষাকরণ সংক্রান্ত কার্যক্রম। - শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
ব্যবসা ও বাণিজ্য শাখা, চট্টগ্রাম।জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম