কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ এ ০১:৫৪ PM
কন্টেন্ট: পাতা
চট্টগ্রা্ম জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব
প্রখ্যাত ব্যক্তিত্ব | প্রতীকী ছবি | পরিচিতি |
![]() | আবদুল হক (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৮১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। | |
![]() | প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম (২৮ জুন ১৯২০ - ১১ মার্চ ১৯৯১) একজন প্রথিতযশা বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক,সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা। | |
![]() | সূর্য সেন (২২ মার্চ ১৮৯৪ - ১২ জানুয়ারি ১৯৩৪) বা সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত, তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত | |
![]() | আবুল ফজল (১ জুলাই ১৯০৩-৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়। | |
![]() | আহমদ ছফা (৩০ জুন ১৯৪৩ - ২৮ জুলাই ২০০১) ছিলেন একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সলিমুল্লাহ খান সহ আরো অনেকের মতে, মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা। তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে। | |
| আবদুল হক চৌধুরী (জন্ম: ২৪ আগস্ট, ১৯২২ - মৃত্যু: ২৬ অক্টোবর, ১৯৯৪)[১] চট্টলবিদ নামে পরিচিত ইতিহাসবিদ। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের অনুসারি ছিলেন। তিনি চট্টগ্রাম, সিলেট এবং আরাকানের ইতিহাস সম্পর্কে গবেষণা করে খ্যাতি অর্জন করেন। ইতিহাসবিদ হিসেবে তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে একুশে পদক দেয়া হয়। [২] আবদুল হক চৌধুরীর স্মৃতি রক্ষার্থে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নোয়াজিষপুরে স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালা নির্মিত হচ্ছে। | ||
| সিরাজুল হক (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৯৭) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। | ||
| শুভ রায় একজন মার্কিন জৈবচিকিৎসা প্রকৌশলী, যিনি বায়ো-এমইএমএস-এর সাথে একটি কৃত্রিম কিডনির উদ্ভাবন কাজের জন্য পরিচিত। তিনি বর্তমানে সান ফ্রান্সিস্কোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জৈবচিকিৎসা এবং থেরাপিউটিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করছেন। |