কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ এ ০২:৫৪ PM
মাজার
কন্টেন্ট: পাতা
বিখ্যাত মাজারসমূহ
হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার: নাসিরাবাদ এলাকার একটি পাহাড়ের ওপরে অবস্থিত। এর পাদদেশে একটি বড় দীঘি আছে, যেখানে বিরল প্রজাতির কচ্ছপ বা কাছিম দেখা যায়।
হযরত শাহ আমানত (রঃ) মাজার: চট্টগ্রাম শহরের লালদিঘির পূর্ব পাশে এটি অবস্থিত। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করতে আসেন।
হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রঃ) মাজার: শহরের লালখান বাজার এলাকায় এই মাজারটি অবস্থিত। এটি মাজার গেট নামেও বেশ পরিচিত।
হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (রঃ) মাজার: এটি ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার গ্রামে অবস্থিত। এটি মাইজভাণ্ডারী তরিকার প্রধান কেন্দ্র।
হযরত গরম বিবি (রঃ) মাজার: চট্টগ্রাম শহরের দামপাড়া পুলিশ লাইন্সের ভেতর একটি পাহাড়ি টিলার ওপর অবস্থিত।